২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লরি খাদে, চালকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যাডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 11:10 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

আহত হয়েছেন চালকের সহকারী। ভবের চর পুলিশ ফাড়িঁর ইনচার্য সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।