রাজধানীতে ১৭টি হাতবোমা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থেকে আটটি পেট্রল বোমা ও নয়টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান।
তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বাবর রোডের ১৩/৯ নম্বর বাড়ির দেয়ালের পাশে এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।”
বোমাগুলো ‘সক্রিয়’ জানিয়ে র্যাব কর্মকর্তা রায়হান বলেন, “কেউ ব্যবহারের পরিকল্পনা নিয়ে হয়তো গোপনে এ বিস্ফোরকগুলো রেখে থাকতে পারে।”
