খন্দকার মোশাররফের বিরুদ্ধে মুদ্রাপাচারের মামলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগে মামলা করেছে দুদক।
রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারে বলা হয়েছে ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা মানিলন্ডারিং করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও মুদ্রাপাচারের অভিযোগে মামলা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় কোকোর সাজা হলেও তারেক খালাস পান।
