২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে ৯ নারী-শিশুকে আটক

অবৈধপথে ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে চেকপোস্ট এলাকায় সাত নারী ও দুইটি শিশুকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 08:58 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আটককৃতরা নড়াইল ও ফরিদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের চেকপোস্ট ক্যাম্পের এম আব্দুল্লাহ বলেন, “দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।

“এসময় পুটখালি সীমান্ত দিয়ে পাচারের আগে চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আটককৃতদের সাথে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানিয়েছেন।