২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সরকারি গাড়ি ব্যবহারকারী সেই চেয়ারম্যানকে শোকজ

নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহারের ঘটনায় যশোরের চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও এবারের প্রার্থী এসএম হাবিবুর রহমানকে কারণ-দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 08:37 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার পাঠানো এ নোটিশের জবাব আগামী তিনদিনের মধ্যে তাকে দিতে হবে বলে জানিয়েছেন জেলা রিটানিং অফিসার ও যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “হাবিবুর রহমানের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

গত মঙ্গলবার উপজেলা নির্বাচনের প্রাথীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নিতে হাবিবুর নির্বাচনী আচরণবিধি লংঘন করে সরকারি গাড়ি চড়ে যশোরে আসেন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ হলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ইউনুস আলী গত বুধবার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।

তবে এসএম হাবিবুর রহমান এ অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।