২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হন ওই মোটরসাইকেলের দুই আরোহী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়িতে এ দুর্ঘটনায় নিহত সামছুল হক নাদিম (২৫) মুন্সিগঞ্জ জেলা সদরের মোহাম্মদ আমানউল্লাহর ছেলে।

আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মো.আব্দুল লতিফ জানান, নাদিম আরো দুজনকে নিয়ে মোটরসাইকেলে করে কোটালীপাড়া যাচ্ছিলেন।

মাঝবাড়িতে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আহত তিনজনকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।