২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাতিজা খুনের অভিযোগে চাচা আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমির বিরোধে ভাতিজাকে খুন করার অভিযোগে দুই চাচাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সকালে ছুরিকাঘাতে নিহত হন ময়েনপুর ইউনিয়নের নয়ন মিয়া (২৫)।

বিকালে ময়েনপুর ইউনিয়নের গ্যানারপাড়া থেকে আটকরা হলেন নয়ন মিয়ার চাচা তারিফুল ইসলাম চঞ্চল (৪০), তার স্ত্রী পারুল বেগম (৩০) ও আরেক চাচা আব্দুল হাকিম (৪৫)।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,  সকাল সাড়ে ১০টায় বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন করতে গিয়ে চাচা তারিফুল ইসলাম চঞ্চলের ছুরকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন মিয়া।

নয়ন ময়েনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম মন্ডলের ছেলে।

পরিদর্শক নজরুল ইসলাম আরো জানান, ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছিল। এলাবাসীর সহযোগিতায় বিকালে তাদেরকে আটক করা হয়।

ছেলেকে হত্যার অভিযোগে বাবা সামসুল আলম মিঠাপুকুর থানায় দুই চাচাত ভাই ও এক ভাইয়ের স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেছেন।