২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

মাদারীপুর শহরে পাঁচ দিন আগে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।   

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সকাল ৯টার দিকে শহরের মাস্টার কলোনি এলাকার একটি পুকুরে শামীম সর্দারের (১৬) লাশ পাওয়া যায়।

ওই এলাকার বাসিন্দা প্রয়াত বাবুল সর্দারের ছেলে শামিমকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না।

নিহতের মা ইয়াসমীন আক্তারের অভিযোগ, স্থানীয় একটি পুকুর পাড়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে থাকার সময় পুলিশ তার ছেলেকে পিটিয়ে মেরেছে।

সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার রাতে ওই পুকুর পাড়ে কয়েকজন যুবক মাদক সেবন করার সময় পুলিশ তাদের তাড়া করে। এ সময় কেউ পানিতে পড়লেও পড়ে থাকতে পারে। তবে, তা নিশ্চিত নয়।

এ ব্যাপারে শামীমের মায়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ওসি।