চাঁপাইনবাবগঞ্জ হরতাল মুক্ত
হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উপলক্ষ্যে বৃহস্পতিবার জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের আওয়াতা মুক্ত থাকবে চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর পাগলা নদীতে বৃহস্পতিবার দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে।
“হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধে কেন্দ্র ঘোষিত বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে চাঁপাইনবাবগঞ্জ,” বলেন তিনি।
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
