২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি `এ' ইউনিটের লিখিত পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ‘এ’ ইউনেটের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 04:07 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায়।

জনসংযোগ প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন জানান, লিখিত পরীক্ষার সময়সূচি সকাল ৯টা থেকে পর্যন্ত ১০টা বাংলা,

সকাল ১১টা থেকে পর্যন্ত ১২টা আরবি

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সূচি আগামী ১৫ ফেব্রুয়ারির পর সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে নিতে অনুরোধ করা হয়েছে।