বান্দরবানে প্রতিমা ভাংচুর, আটক ২
বান্দরবানের লামা উপজেলায় একটি মন্দিরে পূজা চলাকালে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এরা হলেন- আব্দুর রহমান (২৭) ও মো. ইব্রাহিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরস্বতী পূজায় মাইক বাজানোকে কেন্দ্র করে ৮-১০ জনের একটি দল মন্দিরে হামলা চালায়। এ সময় তারা দুটি সরস্বতী প্রতিমা ভাংচুরও করে।
ফাইতং পুলিশ ক্যাম্প ইনচার্জ তারেক রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসবাদ করে অন্যদের ধরার চেষ্টা চলছে।
