ফরিদপুরের সাংবাদিক মন্টু দাসের শেষকৃত্য সম্পন্ন
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মন্টু দাস গোপির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মন্টু দাস গোপির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয় বলে প্রেসক্লাবের নেতারা জানিয়েছেন।
সোমবার ভোরে ফরিদপুর শহরের হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান।
বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ ফরিদপুর প্রেসক্লাবে নেয়া হলে সেখানে ফরিদপুর জেলা প্রশাসন, পৌর সভা, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা জানান।
তিনি জেলার নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় টাউন থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক তিনি। দৈনিক বাংলা বাণী কাজ করার মাধ্যমে সাংবাদিকতায় আসেন মন্টু।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।
তার মৃতুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ শোক প্রকাশ করেছেন।
