২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হামলার প্রতিবাদ শাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর হামলার বিচার দাবি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব,প্রগতিশীল ছাত্রজোট ও জাতীয় ছাত্রদল ঘটনার প্রতিবাদে পৃথক ভাবে মানববন্ধন,মৌন মিছিল ও সমাবেশ করে।

দুপুর সাড়ে ১২টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শাবি প্রেসক্লাবের সদস্যরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি মৌন মিছিল করেন শিক্ষার্থী ও সাংবাদিকরা।

একই সময়ে প্রগতিশীল ছাত্রজোট অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে বাস টার্মিনালে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।