রাঙামাটিতে আ. লীগ নেতা খুন
রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
রোববার রাতে বাঙ্গাহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি এলাকায় নিহত হন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মংক্য মারমা (৫৫)।
চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল আলম জানান, রাত ৮টার দিকে কাকড়াছড়ি গ্রামে বাড়ির পাশের টিউবওয়েলে হাতমুখ পরিস্কার করছিলেন। এ সময় ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
