২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় জুয়েলার্সের ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন বলিভদ্র বাজারে একটি স্বর্ণের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার সন্ধ্যায় শমসের প্লাজায় পিযুষ জুয়েলার্সে এ ডাকাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জুয়েলার্সের মালিক প্রফুল্ল চন্দ্র দে জানান, ৮/১০ জনের মুখোশ পরা ডাকাত দল দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং দোকানে রাখা আড়াইশ ভরি স্বর্ণের গহনা লুট করে।

এরপর ডাকাতরা ২৫/৩০টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।

ঘটনার সময় দোকানে থাকা মালিকের ছোট ভাই তপন কুমার দে জানান, সোয়া ৭টার দিকে আমরা দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মুখোশ পরা কয়েকজন ব্যক্তি দোকানের ভিতরে ঢুকে রাম দা দিয়ে কর্মচারীদের জিম্মি করে লুটপাট শুরু করে।

স্থানীয়রা ডাকাতদের মাইক্রোবাসের নম্বরটি সংগ্রহ (ঢাকা মেট্রো-চ-১৫-১২০৮) কেরেছেন বলেও তিনি জানান।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, ডাকাতদল আশুলিয়ার বাইপাইল হয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকা দিয়ে পালানোর সময় যানজটে পড়লে সেখানে ৮/১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে রাজধানীর দিকে চলে যায়।

পুলিশের একাধিক টিম গাড়িটির পিছনে ধাওয়া করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।