গাজীপুরে মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত মো. পারভেজ মিয়া (১৯) শ্রীপুর উপজেলার নওগা গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, মোটরসাইকেলযোগে শ্রীপুর থেকে গাজীপুর শহরের দিকে আসছিলেন পারভেজ।
বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেইটের সামনে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
