২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে ২২ লাখ টাকা ছিনতাই

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে একটি টোবাকো কোম্পানির ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে বৃটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির এ টাকা ছিনতাই হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে কোম্পানির দুই জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, বৃটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির কর্মচারী পিন্টু অফিস থেকে ২২ লাখ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

পথে ছিনতাইকারীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কোম্পানির দুই কর্মীকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।