২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে শ্রমিকের ইটের আঘাতে শ্রমিক নিহত

কক্সবাজারের রামুতে একটি ইট ভাটায় এক শ্রমিকের ইটের আঘাতে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

মনজুরুল মান্নান

সিঙ্গাপুর থেকে

Published : 02 Feb 2014, 03:23 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার বেলা ১২টার দিকে উপজেলার জিএমকে ইটভাটায় এ ঘটনায় নিহত হাবিব (৩০) উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার ফরিদুল আলমের ছেলে।

রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, কাজ করার সময় কথা কাটা-কাটির জের ধরে মো. করিম নামের এক শ্রমিক হাবিবের মাথা ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।