২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু

টঙ্গীতে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 12:46 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

নিহতরা হলেন- মো. মোস্তফা (৭০) ও তার মেয়ে মাকসুদা আক্তার মুক্তা (২২)।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইলহোসেন জানান, শনিবার রাতে টঙ্গীর মরকুন এলাকায় মোস্তফার বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে দেয়াল ধসে পড়ে।

“রাত  ৩টার দিকে বসত ঘরের নিচে সেপটিক ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাবা ও মেয়ে ওই ঘরেই ঘুমিয়েছিল।”

বিস্ফোরণে ধাক্কায় মুক্তা উড়ে গিয়ে ঘরের চালের ধর্নায় ঝুলে ছিল। আর মোস্তাফা ট্যাংকের কংক্রিটের ঢাকনার নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।