সাতক্ষীরায় ২শ কেজি জীবিত কচ্ছপ উদ্ধার
সাতক্ষীরায় শনিবার প্রায় দুইশ কেজি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এগুলো ভারতে পাচারের উদ্দেশ্য সাতক্ষীরায় আনা হয়েছিল বলে বিজিবি জানিয়েছে।
ফাইল ছবি
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এম ইমাম আহসান সাংবাদিকদের জানান, দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদরদপ্তরের সামনে একটি বাসে তল্লাশি করে দুটি বস্তাতে কচ্ছগগুলো উদ্ধার করা হয়।
কচ্ছপগুলোর মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা।
ইমাম আহসান আরো বলেন, বিকালে কচ্ছপগুলো সাতক্ষীরা পৌরসভার দিঘিতে অবমুক্ত করা হয়েছে। এ সময় সেখানে পৌর মেয়র, ৩৮ বিজিবির অধিনায়কসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
