২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-দুই সাংসদের সংবর্ধনা দিল চট্টগ্রাম চেম্বার

একমন্ত্রী ও দুই সাংসদকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 05:37 PM

শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাংসদ এম এ লতিফ ও সাংসদ দিদারুল আলমকে সংবর্ধনা দেয়া হয়।

এদের মধ্যে জাবেদ ও লতিফ চেম্বারের সাবেক সভাপতি এবং দিদার বর্তমান পরিচালক।

অনুষ্ঠানে সংবর্ধিত তিন সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নের ওপর জোর দেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ছয় লেনবিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক্সপ্রেস টোলওয়ে গড়ে তোলা, চট্টগ্রাম-রেঙ্গুন ফ্লাইট টাচ্ ডাউন ভিত্তিতে চালু করা এবং গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে ভূমি কার্যক্রম ম্যানুয়েল থেকে অটোমেশন সিস্টেমে নিয়ে আসা, ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের আওতায় আনাসহ ভূমির সদ্বব্যবহার নিশ্চিত করতে অঞ্চলভেদে ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচারাল জোন তৈরি করা হবে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগনেতা ইসহাক মিয়া, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, প্রাক্তন সভাপতি শফিউর রহমান ও আলী আহমেদ, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি কামরুন মালেক, সার্ক চেম্বার পরিচালক এস. এম. নুরুল হক ও দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী