চট্টগ্রামে সুচিত্রা স্মরণে চলচিত্র উৎসব
মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনের চলচ্চিত্র উৎসব।
শনিবার বিকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী।
মহানায়িকা সুচিত্রা সেন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের এই আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী।
শুরুতে সুচিত্রা সেন অভিনীত ও অজয় কর পরিচালিত ‘হারানো সুর’ চলচ্চিত্র প্রদশর্ন করা হয়।
সন্ধ্যায় প্রদর্শিত হয় গুলজার পরিচালিত ‘আঁধি’ চলচ্চিত্রটি।
উৎসবে সুচিত্রাঅভিনীত চারটি ছবি দেখানো হচ্ছে।
রোববার দ্বিতীয় ও শেষদিনে বিকালে অজয় কর পরিচালিত ‘সাত পাকে বাঁধা’ ও সন্ধ্যায় অসিত সেন পরিচালিত ‘দীপ জ্বেলে যাই’ ছবিটি দেখানো হবে।
