২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দুর্ঘটনায় ২ ছাত্রলীগ সদস্যের মৃত্যু

ঝালকাঠী সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হন একজন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 11:13 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বাউকাঠীতে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনায় নিহতরা হলেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (২৪) এবং কর্মী আলাউদ্দীন হাওলাদার (২১) ।

আহত মনোয়ার হোসেনকে (২৪) গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠী সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ জানান, দলের দুই কর্মীকে নিয়ে দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঝালকাঠী শহরে আসছিল হাবিবুর রহমান।

বাউকাঠী এলাকায় ঝালকাঠী-বাউকাঠী সড়কের পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে মারা যান আলাউদ্দীন।

এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে বলে জানান এস আই গৌতম।