পটুয়াখালীতে যুবদল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীতে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী ফেরিঘাট থেকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি রিভলবর ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
আটক রিপন শরীফ দুমকি উপজেলা যুদলের যুগ্ম-আহবায়ক। তিনি লেবুখালী এলাকার মকবুল হোসেন শরীফের ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আদনান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে সাদা পোশাকের একটি দল লেবুখালী ফেরিঘাট এলাকায় যুদল নেতা সন্ত্রাসী রিপন শরীফকে অনুসরণ কলে তিনি পালানোর চেষ্টা করেন।
এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। রিপনের দেহ তল্লাশি করে একটি দেশি রিভলবর ও একটি গুলি পাওয়া যায় বলে তিনি জানান।
র্যাব ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ করা হেচ্ছে বলে তিনি জানান।
