২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হরিজন পল্লীর শতাধিক ঘর ভস্মীভূত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ময়লাপোতা হরিজন পল্লীর শতাধিক ঘর পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:11 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে সোনাডাঙ্গা থানার এসআই সাঈদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর একশরও বেশি ঘর পুড়ে গেছে।

আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের লিডার আব্বাস আলী গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের মোবিলাইজিং অফিসার রবিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ৭টি পানির গাড়ি এবং আলো দেয়ার জন্য একটি লাইট ইউনিট কাজ করে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি রবিউল।