২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিতমারীতে পাথরের আঘাতে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সীমানার গাছ কাটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের পাথরের আঘাতের চারদিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

মৃত সুবল চন্দ্র বর্মন (৬০) ভেলাবড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের প্রয়াত খসরু চন্দ্র বর্মনের ছেলে।

মঙ্গলবার হামলায় আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার জমির সীমানার একটি গাছ কাটতে যান সুবলের পাশের জমির মালিক কমলাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য গাজি উদ্দিন আহম্মেদ।

এ সময় গাছের মালিকানা দাবি করে কাটতে নিষেধ করেন সুবল চন্দ্র।

এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে গাজি উদ্দিন পাথর দিয়ে সুবলের মাথায় আঘাত করেন।

পরে স্থানীয়রা সুবলকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, ঘটনাটি শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।