২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুর্ঘটনায় নিহত ১

সাভারে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হন অটোরিকশার দুই যাত্রী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে জোড়পুল এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাভারগামী একটি বাস বিপরীতমুখী অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।