২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দশম জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে শ্রদ্ধা নিবেদনের সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে।

সেই অভিযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার দলীয় এবং জাতীয় পার্টিসহ বিরোধী দলের সাংসদদের কার্যকর ভুমিকার মাধ্যমে বাংলাদেশে উন্নয়নের ধারায় আরো এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী।