ব্যবসায়ীকে অজ্ঞান করে ৩ লাখ টাকা লুট
ঢাকাগামী ‘মেঘালয়’ পরিবহনে ব্যবসায়ীকে অজ্ঞান করে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আক্রান্ত মনির হোসেন (৩১)যাত্রাবাড়ীর মিথিলা এন্টারপ্রাইজ নামের এক দোকানের মালিক।
তার ভাই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরসিংদী থেকে ফেরার পথে বৃহস্পতিবার মনির অজ্ঞান পার্টির কবলে পড়েন।
ব্যবসায়িক প্রয়োজনে তিনি নরসিংদীর মাধবদী গিয়েছিলেন বলে জানান তিনি।
মনির অজ্ঞান হয়ে বাসে পড়েছিলেন। পরিবহনকর্মীদের কাছে খবর পেয়ে শফিক ভাইকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মনিরের কাছে থাকা প্রায় তিন লাখ টাকা খোয়া যায় বলে তার ভাই শফিক জানান।
