পাঁচ থানার ওসি রদবদল
ঢাকা মহানগরের পাঁচ থানার ওসির রদবদল হয়েছে।
সংশ্লিষ্ট থানার ওসিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরা হলেন, বিমানবন্দর থানার ওসি সামসুদ্দিন সালেহ আহমেদকে গোয়েন্দা পুলিশে, তেঁজগাও শিল্পাঞ্চল থানার ওসি মো. মনিরুজ্জামানকে কোতয়ালি থানায়, কোতয়ালির ওসি মো. শাহ আলমকে বিমানবন্দর থানায়, ক্যান্টনমেন্টের ওসি মো. সালাহউদ্দীনকে তেঁজগাও শিল্পাঞ্চল এবং কলাবাগান থানার পরিদর্শক মো.আতিকুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ওসি করা হয়েছে।
