বরগুনায় এক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
বরগুনায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ্।
এ ঘটনায় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ ভোড়া গ্রামের আব্বাস উদ্দিন, সেন্টু মিয়া, আসমা বেগম ও আজমিরি বেগমকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
এরআগে বুধবার সন্ধ্যায় দক্ষিণ ভোড়া গ্রামের খোকন হাওলাদারকে (২১) এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বেতাগী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় খোকনের মা ফরিদা বেগম থানায় হত্যা মামলা করেন।
নিহতের মা ফরিদা বেগম জানান, তার বিধবা মামী রিনা আক্তার ইতি নামের এক মেয়েকে লালন পালন ওই গ্রামের ইলিয়াসের সঙ্গে বিয়ে দেন।
বিয়ের পর থেকেই ইলিয়াস তার শাশুড়ি রিনাকে ২১ শতাংশ জমি লিখে দিতে চাপ দিয়ে আসছে।
“বুধবার দুপুরে ইলিয়াস তার শাশুড়িকে এজন্য মারধর করে।”
খোকন এ ঘটনা শুনে ইলিয়াসের বাড়ি গিয়ে প্রতিবাদ করে। এ সময় ইলিয়াসসহ তার বাড়ির লোকজন খোকনকে পিটিয়ে মারাত্মক আহত করে।
মূমুর্ষূ অবস্থানকে খোকনকে বরিশাল নেয়ার পথে সন্ধ্যায় মারা যান তিনি বলে জানায় ফরিদা।
মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ইলিয়াসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
