২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাদক বিক্রেতার যাবজ্জীবন

এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় দেন।একই সঙ্গে  তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী  এনতাজুল হক বাবু বলেন,  ২০১০ সালের ২৭ আগস্ট রাতে ১১ লিটার ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হন বাইরুল ।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করে। চাঁপাইনবাবগঞ্জ আদালতে এর বিচার কাজ শুরু হলেও দ্রুত নিস্পত্তির জন্য পরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়।

১১ জনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা দেন।