ফজিলাতুন্নেছার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বেগম ফজিলাতুন্নেছা বার্ধক্য জনিত কারণে মারা গেছেন।
বুধবার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেয়ার পথে দুপুর পৌনে ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এক শোক বার্তায় প্রধানমন্ত্রী ফজিলাতুন্নেছার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বেগম ফজিলাতুন্নেছা গোপালগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
গোপালগঞ্জের কাশিয়ানী আসনে আওয়ামীলীগের সাবেক এমপি মহুম আকতার উদ্দিন মিয়ার সহধর্মিনী তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, নাটাব, জেলা আওয়ামীলীগ ও সহযোগীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রাতে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে শহরের নতুন কবরস্থানে দাফন করা হয়।
