২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহার পাত চাপায় শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে লোহার পাত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার বেলা এগারটার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাটে কাজী এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম বাবুল দাশ (২৫)। তিনি বার আউলিয়া এলাকার গোবিন্দ দাশের ছেলে।

সাইফুল নামে কাজী এন্টারপ্রাইজের এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লোহার প্লেট কাটার সময় বাবুল গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহতাবস্থায় বাবুলকে দুপুর পৌনে ১টায় হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।