২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাস থেকে একজনের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 01:30 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান। নিহতের আনুমানিক বয়স ৫৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

প্রক্টর আমজাদ বলেন, চাঁনখারপুলের পাশে শহীদুল্লাহ হলের প্রধান ফটকের সামনে লাশটি পড়ে ছিল। বয়স ও অতিরিক্ত মাদকাসক্তির কারণে তার মৃত্যু হতে পারে।

শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়েছে। সংস্থাটি বেওয়ারিশ লাশ দাফন করে থাকে।

শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা জানান, হলের সামনের সড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ফুটপাতে প্রায়ই পরিচয়হীন মাদকাসক্তরা পড়ে থাকেন।

ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে অনেকে মনে করেছিলেন, অতিরিক্ত নেশা করে তিনি ঘুমিয়ে আছেন। পরে বোঝা যায় তিনি মারা গেছেন।