২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শ্বাসরোধে কৃষককে হত্যা

নরসিংদীর বেলাব উপজেলায় আবাদি জমি থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 01:09 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোবাইল ফোনে একটি কল আসার পর মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে জমিতে লাশ পড়ে থাকার খবর পেয়ে বেলাব থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

বেলাব থানার ওসি বদরুল আলম জানান, আজিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।