২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী মিলনের জামিন

দুই মামলায় জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ উভয় মামলায় ৬ সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম মুনীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

ফার্মার্স ব্যাংকে বোমা হামলার অভিযোগে গত ৪ নভেম্বর গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়। এই মামলায় মিলনকে আসামি করা হয়। ওই মামলায় জামিন পেলেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে লাঞ্ছিত করার অভিযোগে গত ১৭ জানুয়ারি কচুয়া থানায় অন্য মামলাটি হয়। এই মামলায়ও ৬ সপ্তাহের জামিন পেয়েছেন মিলন।