রাবি ‘ই’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার রাতে এই ফল প্রকাশ করা হয়। মঙ্গলবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.ru.ac.bd.com) মেধা তালিকা দেখা যাবে।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বলে আনসার উদ্দিন জানান।
এদের মধ্যে বেজোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার হবে প্রথম দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। আর জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার হবে পরের দিন।
এবার ভর্তি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে ১০০ নম্বরের মধ্যে যারা ৫০ পেয়েছে তাদেরও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বলে জানান ডিন।
গত ২৪ জানুয়ারি ৩০ হাজার ২৭৪ জন ভর্তিচ্ছু ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
