চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের কোতোয়ালিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার দুপুরে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মরিয়ম বিবি খালে সিসিসির নির্বাহী হাকিম নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অভিযানে ৩০টি ঘর উচ্ছেদ করা হয়।
নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরিয়ম বিবি খালের ভেতর জমি দখল করে ৩০টি ঘর নির্মাণ করা হয়।
“এসব ঘরে বিদ্যুৎ সংযোগও ছিল। আগেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগে নোটিশও দেয়া হয়। তারা সরে না যাওয়ায় উচ্ছেদ করা হয়েছে।”
মরিয়ম বিবি খালের মাটি খননের প্রকল্প নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।
