২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় প্রতিমা ভাংচুর,আটক ১

কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুটি মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামের দুটি মন্দিরে ভাংচুর ও পূজার সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টার সময় রতন নামে একজনকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী।

খোকসা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,এ ঘটনায় আটক রতনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সে অপ্রাপ্ত বয়স্ক ও পাগল।

"আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি"বলে মন্তব্য করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়,গ্রামের রবীন্দ্রনাথ শিকদারের বাড়ির মন্দিরে ঢুকে শ্যামা কালী ও শিব মূর্তি দুটির মাথা ভেঙে ফেলে রতন।

পরে সে ওই মন্দির থেকে ২০ গজের মধ্যে সত্যরঞ্জন গুহর বাড়ির অপর একটি মন্দিরে ঢুকে একটি মাটির তৈরি বিড়ালের মূর্তি ও পূজার সামগ্রী নিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় গ্রামবাসী রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে।