২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন স্থগিত

হামলা ভাংচুর ও ব্যালট বাক্স ফেলে দেয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:22 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলা সদরে এস জে উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি ফেরদৌছ হোসেন বলেন, “হামলাকারীরা ব্যালট বাক্স বুথ থেকে স্কুলে মাঠে ছুড়ে ফেলে।

“এ ঘটনার পর রির্টানিং অফিসার নির্বাচন স্থগিত ঘোষণা করেন।”

রির্টনিং অফিসার গণপতি বিশ্বাস জানান, কেন্দ্রে হাঙ্গামার ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার এ নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্রের ২ ও ৩ নং বুথে ঢুকে হামলা, ভাংচুর করে ব্যালট বক্স ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১১নং এলাকা মুকসুদপুরে পরিচালক পদে নির্বাচনে মুরাদুন্নবী ও হাসিবুর রহমান প্রতিন্দ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনের নিরাপত্তার জন্য সেখাসে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে ওসি জানিয়েছেন।