পীরগঞ্জের আবু হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু হোসেন বিএসসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার সকাল ৭টায় নিজ বাসায় মারা যান আবু হোসেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন।
এই আওয়ামী লীগ নেতা স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
