২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:02 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার সময় এ দুঘটনায় নিহত আলমগীর হোসেন (১৫) বিল করিল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে মান্দা উপজেলার কুসুম্বা হাজীপাড়ার সাহেব আলীর ছেলে।

মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার কুসুম্বায় রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স আলমগীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।