২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুড়েছে ১৩ পাটের গুদাম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি পাটের গুদাম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 12:51 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার গভীর রাতে উপজেলার সাতৈর বাজারে এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুদামে থাকা ১৫ হাজার মণ পাট।

খবর পেয়ে ফরিদপুর ও বোয়ালমারীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বাজারের নান্নু মোল্লার পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসান আলী হাসান বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে একটি ইউনিট ও বোয়ালমারীর দুটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন নাজিরুল ইসলাম।