২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রেনের ছাদে যুবকের লাশ

নীলফামারী রেলস্টেশনে ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 12:19 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

নিহত ইউসুফ আলী (২০) দিনাজপুর জেলার বিরল উপজেলার সরকাবাদ গ্রামের রিকশাচালক এজামুল হকের ছেলে।

ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেল পুলিশ।

নীলফামারী রেল পুলিশের সহকারী শহর উপ-পরির্দশক (এটিএসআই) আক্তার ফারুক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নীলফামারী পৌঁছায় সকাল ৫টা ৪০এ। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর ছাদের ওপর একজনের পা ঝুলতে দেখে প্ল্যাটফর্মের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে।

“তার নাক দিয়ে রক্তক্ষরণের চিহ্ন আছে। তবে দেহে বড় কোনো ক্ষত দেখা যায়নি। ট্রেন চলার সময় কোনো কিছুর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

আক্তার ফারুক জানান, ইউসুফের মানিব্যাগে বাড়ির ফোন নম্বর পেয়ে যোগাযোগ করলে তার বাবা এসে লাশ সনাক্ত করেন। লাশ আপাতত জিআরপি থানায় রাখা হয়েছে।

ইউসুফের বাবা এজামুল হক জানান, তার ছেলে দিনাজপুরে ওয়েল্ডিংয়ের কাজ করে। বাসায় রাগ করে তিন দিন আগে সে ঢাকা চলে গিয়েছিল।