২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূজপুর হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 12:01 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি শাহজাহান ভূঁইয়া জানান, উপজেলার শাহ নগর এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ভূজপুর হত্যাকাণ্ড, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।