২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আদিবাসীর লাশ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বধূয়া কাঠপুকুর গ্রামের প্রয়াত চম্পা উড়াওয়ের ছেলে।

পোরশা থানার ওসি শফিউল আলম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে বধূয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে গ্রামবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি শফিউল আলম।