২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বাবা আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

আহত মশিউর রহমান বাবুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলে করে সাব্বিরকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন বাবু।

কানাপুকুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে সাব্বিরের মৃত্যু হয়।