২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাজারে আগুন

পটুয়াখালীর সদরের একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে একটি গ্যারেজ ও ১০টি দোকান।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 05:35 PM

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বহালগাছিয়া এলাকার বাঁধঘাট বাজারে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে বলে জানান অগ্নিনির্বাপক কর্মীদের দলনেতা মো. আব্দুল হক।

আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলা কার্যালয় সংলগ্ন বাঁধঘাট বাজারের উত্তর প্রান্তের নুরু গাজীর মুদি-মনোহরী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তে তা পাশের মুদি, টেইলার্স, কাপড়ের দোকান ও একটি অটোরিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে।

আগুনে গ্যারেজের তিনটি অটোরিকশা, একটি রিকশাও পুড়ে গেছে।