পল্লবীতে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর পল্লবীর ওয়াপদা এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার রাতে ১১ নম্বর ওয়াপদা ভবনের ‘ধ’ ব্লকের সামনে থেকে মো. সুমনের (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
রাত পৌনে ১০টার দিকে লাশ ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়।
মহানগর পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। চার থেকে পাঁচ মাস আগে তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
“নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে সুমন খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
পল্লবী থানার এসআই আব্দুল জব্বার জানান, সুমন ওয়াপদা এলাকার ই ব্লকের ২৬ নম্বর বাড়িতে থাকতেন। তিনি মুন্সীগঞ্জ জেলার তকিয়া এলাকার মো. এলেনের ছেলে।
